দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখান উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ কর্মসূচি চলাকালে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নারী কর্মীদের হেনস্তা, শান্তিপূর্ণ প্রচারে বাধা এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দৌলতখানে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মিনারা বেগম অভিযোগ করে বলেন, দৌলতখান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে বিএনপি কর্মী রিপন ও সেলিমের নেতৃত্বে নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, হেনস্তা এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ ভোটারদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

তিনি বলেন, এই ধরনের ঘটনা শুধু রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগেও দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, সৈয়দপুর ও ভবানীপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিএনপির চিহ্নিত নেতাকর্মীদের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীর অধিকার নিয়ে কথা বলা দলগুলোর নেতাকর্মীদের দ্বারা নারী হেনস্তার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক বলে দাবি করা হয়। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী মাঠে জনসমর্থনে ব্যর্থ হয়ে বিএনপি ভয়ভীতি ও সহিংসতার পথ বেছে নিয়েছে।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- নারী হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৌলতখানে সকল প্রার্থীর জন্য সমান ও নিরাপদ গণসংযোগ পরিবেশ নিশ্চিত করা, এ ধরনের বেআইনি কর্মকা- বন্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নারী হেনস্তা, হুমকি ও বাধা দিয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন , উপজেলা মহিলা জামায়াতের সহকারি সেক্রেটারি কুমকুম আক্তার সহ মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫১   ২৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
দৌলতখানে কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল
দৌলতখানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভা
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
দৌলতখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
উপকূলীয় অঞ্চলে নির্বাচন ও গণভোটে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা
দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত
গণসংযোগে বাধা ও নারী কর্মীদের হুমকি, নৌবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে



আর্কাইভ