
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট উত্তর চকডোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান বৃহ¯পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বহুবর্ণ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাচিয়া ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি শেখ সাদী হাওলাদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আকবর পিন্টু, বোরহানউদ্দিন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বশির উদ্দিন আহমেদ, সাংবাদিক ডা. গাজী তাহের লিটন।
বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রত্যেক শ্রেণির ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এসব প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য ছিলো পবিত্র কোরআন তেলোয়াত, দেশাত্মবোধক গান, পাঁচমিশালী গান, দলীয় অভিনয় ও নৃত্য।
অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন: মনোজ কুমার দে ও শেফালী রানী ও লোকনাথ চন্দ্র সাহা।
এই মিলনমেলা শুধুমাত্র প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল আনন্দ, উৎসাহ, সহযোগিতা ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ।
ঠিক পড়ন্ত বিকেল। বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকের উপচে পড়া ভীড়। অনুষ্ঠানেরও শেষসময়! এরইমধ্যে, সকল অংশগ্রহণকারী,ি অভিভাবক ও অতিথিবৃন্দকেসংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দমুখর অনুষ্ঠানের সমাপ্তি টানলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮:২৯:০৪ ১০৮ বার পঠিত