ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান

প্রচ্ছদ » চরফ্যাশন » ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

দাঁড়িপাল্লা মার্কার সরকার মানেই জুলুমের রাজনীতির অবসান। চাঁদা আদায়ের নামে হত্যা, সন্ত্রাসী কর্মকা- ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সাধারণ মানুষের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করাই হবে নতুন রাষ্ট্রব্যবস্থার অন্যতম অঙ্গীকার। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা সদর আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “হ্যাঁ”-এর পক্ষে রায় মানেই জনগণের অধিকারকে সাংবিধানিক শক্তিতে পরিণত করা। এই রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনা আর ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় চলবে না; প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে জনগণের কল্যাণকে সামনে রেখে। বিপরীতে “না”-এর পক্ষে অবস্থান নিলে দেশ আবারও একক আধিপত্য ও জবাবদিহিহীন শাসনের চক্রে ফিরে যাবে।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দীর্ঘদিন ধরে উন্নয়নের নানা আশ্বাস দিলেও বাস্তবে ভোলাবাসী তার সুফল পায়নি। উন্নয়নের নামে বিভিন্ন খাতে হয়েছে ব্যাপক লুটপাট, অথচ সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও নিরাপত্তা উপেক্ষিতই থেকে গেছে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ড. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠনের সুযোগ সৃষ্টি হলে ন্যায়, ইনসাফ ও আইনের শাসনের নতুন অধ্যায় সূচিত হবে।

তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে দেশে আর কোনো সরকার খেয়ালখুশিমতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না।

---

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দাঁড়িপাল্লা মার্কা ক্ষমতায় গেলে ভোলার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে। অথচ বিগত সরকারগুলো ভোলায় দৃশ্যমান কোনো বড় উন্নয়ন করতে পারেনি; বরং বিভিন্ন সেক্টরে ব্যাপক লুটপাট চালিয়েছে।

তিনি আরও বলেন, ভোলার মানুষ আর প্রতিশ্রুতির রাজনীতি নয় বাস্তব ও দৃশ্যমান উন্নয়ন চায়, আর সেটাই দাঁড়িপাল্লা মার্কার রাজনৈতিক অঙ্গীকার।

জনসভায় ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল এডাভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ভোলা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, বরিশাল টিম অঞ্চলের এ কে এম ফখরুদ্দিন রাজী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী মাওলানা হারুন অর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন ও সেক্রেটারী মাওলানা আতাউর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের লড়াই নয়; এটি জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। তারা আগামী ১২ ফেব্রুয়ারি “হ্যাঁ” ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

---

চরফ্যাশন জনসভাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ৫৪ বছরে আপনারা তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন, এক একটি দল দীর্ঘ সময় বারবার ক্ষমতায় ছিলো। ক্ষমতা থাকাকালীন সময়ে দলগুলো দুর্নীতি করেছে, দেশের অর্থ পাচার করেছে, দলগুলোর নেতাকর্মীরা সন্ত্রাস করেছে, বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। জামায়াতে ইসলামী’র দুজন মন্ত্রী ছিল ২২ জন এমপি ছিলো, এদের কারো বিরুদ্ধে সামান্যতম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু সব দলের শাসন দেখেছেন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিন।

বুধবার(৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা-৪ আসনে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মজিবর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ঘুষ দুর্নীতি বন্ধ হবে। কেউ ঘুষ নিলে,চাঁদাবাজি করলে অ্যাপস এর মাধ্যমে সরকারকে জানাতে পারবেন, আপনার পরিচয় গোপন রাখা হবে। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে করে অপরাধ লাগব হবে। তিনি আরো বলেন, একটি দল বেকারদেরকে ভাতা দিবে বলেছে, বেকার ভাতা পেলে আমাদের যুব সমাজ অলস হবে আরো বেকারত্ব বাড়বে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করবে। এতে তারা সমাজ ও পরিবারে আত্মমর্যাদা নিয়ে চলতে পারবে, দেশ তাদের সেবা পাবে।

---

জনসভায় ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি উঠলে, অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা জানি ভোলা বরিশাল সেতুর দাবি যৌক্তিক এবং তা দীর্ঘদিনের। দুর্নীতি বন্ধ হলে দেশ চালাতে অর্থের অভাব হবে না। তাই ভোলা বরিশাল সেতুসহ যেকোনো বিশাল অবকাঠামা নির্মান সরকারের জন্য সহজ হবে। জনসভায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তার জন্য সবার কাছে ভোট চান।

ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক কাজী মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে ও চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল হক চান,জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ,হাইকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন।

বক্তব্য রাখেন, এলডিপির ভোলা জেলা সভাপতি মো: বশির আহমেদ, বিডিপির জেলা সভাপতি এডভোকেট ইলিয়াস হোসেন সুমন, এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক শাহাদাত খন্দকার মঞ্জু, জেলা সমন্বয়ক এডভোকেট জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিবুল্লাহ জিহাদি ও ছাত্র শিবিরের ভোলা জেলা সভাপতি মো: আ: হালিম প্রমুখ। হাজার হাজার মানুষের অংশ গ্রহণে জনসভার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়।

এদিকে জনসভা শেষ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী-পুরুষ কর্মী সমর্থকদের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে। এতে জামায়াতে ইসলামীর ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা অভিযোগ করেন এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করলেও পরে তাদেরকে অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছেন।

---

লালমোহন জনসভা ॥

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও (সাবেক এমপি) অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী।আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী চাঁদাবাজি বা অন্যায় কর্মকা-ে জড়িত নয়। বিগত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও জনগণ কোনো নতুন কিছু পায়নি। একটি দল তিনবার দুর্নীতিতে চ্যা¤িপয়ন হয়েছে। তারা আবার ক্ষমতায় এলে জুলুম ও চাঁদাবাজি ফিরে আসবে।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারী শ্রমজীবীদের ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করতে হবে, ৬০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক বিনা মূল্যে চিকিৎসা পাবেন এবং ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য থাকবে ফ্রি চিকিৎসা। ফ্যাসিস্ট সরকার দেশের প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা উদ্ধার করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন।

ঊুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ভোলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিডিপির মনোনীত ফুলকপি প্রতীকের প্রার্থী মুহা, নিজামুল হক নাঈম এর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্লাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ বক্তব্য রাখেন প্রার্থী নিজামুল হক নাইম। এছাড়াও বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:৫৫:২০   ৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ