ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালা

প্রচ্ছদ » জেলা » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ ভোলা জেলার চরফ্যাশনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান ও ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচনের আগের প্রস্তুতি, নির্বাচনের দিন এবং পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা দিন-রাত এক করে কাজ করছি। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন স¤পন্ন করতে পারব।”

বাংলাদেশ সময়: ০:৫১:৫৮   ১০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ