তজুমদ্দিনে নবম পে-স্কেলের দাবীতে স্বাস্থ্য কর্মীদের অবস্থান

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে নবম পে-স্কেলের দাবীতে স্বাস্থ্য কর্মীদের অবস্থান
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশকৃত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভোলার তজুমদ্দিনে স্বাস্থ্যকর্মিরা। ১ ফেব্রুয়ারী রবিবার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত প্রতিদিন দুইঘন্টা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মচারী ও কর্মরত নার্সরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করে ইনসাফের দেশ গড়া। তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে স্কেল এখনও বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্র ও সমাজে বৈষম্যের ঘনঘটা দেখা দেয়। সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় সেই বৈষম্য এখনো বহাল রয়েছে। তাই দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারী করে পে স্কেল বাস্তাবায়ণ করে রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য চিরতরে দূর করার দাবী জানান বক্তারা। সেই সাথে আগামী ৬ ফ্রেব্রুয়ারীর মধ্যে প্রজ্ঞাপন জারী না করা হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষনা দেয়া হয় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী থেকে।

বাংলাদেশ সময়: ০:৫১:২২   ৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারনায় জমে উঠছে নবীন প্রবীণের লড়াই
তজুমদ্দিনে নবম পে-স্কেলের দাবীতে স্বাস্থ্য কর্মীদের অবস্থান
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
ড. ইউনুসের গঠন করা এনসিপি একটি আসনও পাবে না: মেজর অব: হাফিজ
শেখ হাসিনার দুঃশাসনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন: মেজর অব: হাফিজ
ভাতিজির জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো চাচার
তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ নিহত-১
তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪
তজুমদ্দিনে পাউবো’র জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে সংঘর্ষ আহত-১০
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫



আর্কাইভ