ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে ভোলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা-এর উদ্যোগে চিত্রাংকন, রচনা, বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে ¯œাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সব গ্রুপের প্রতিযোগিতার বিষয় তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল “গ্রন্থাগারে বই পড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব”। এ প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁই প্রথম স্থান অধিকার করেন।

এছাড়া রচনা প্রতিযোগিতার তাৎক্ষণিক নির্ধারিত বিষয় ছিল “জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি”। রচনা প্রতিযোগিতাতেও আমেনা বেগম জুঁই কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করেন।

উল্লেখ্য, আমেনা বেগম জুঁই কবি ও সাহিত্যিক মহিউদ্দিন মহিন এর কন্যা এবং তিনি ৫০তম বিসিএস পরীক্ষার্থী। তার এই দ্বৈত সাফল্যে ভোলা জেলার সাহিত্য ও শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জাতীয় গণগ্রন্থাগার দিবস-২০২৬ প্রতিযোগিতার পুরস্কার সনদ ৫ ফেব্রুয়ারি-২০২৬ইং তারিখে ভোলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা সময় ১০.৩০টায় পুরস্কার প্রদান করা হবে।

আয়োজকরা জানান, জাতীয় গ্রন্থাগার দিবসের মূল উদ্দেশ্য পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এই প্রতিযোগিতার মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল।

বাংলাদেশ সময়: ০:৫০:৪৮   ৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
উত্তর দিঘলদীতে বসতঘরে অগ্নিকান্ডে বৃদ্ধের মৃত্যু
ভোলায় রেড ক্রিসেন্টের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি



আর্কাইভ