ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার দক্ষিণ চরনোয়াবাদসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরশিফলী গ্রামের আনসারের ছেলে কবির হোসেন (৫০) ও একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাঞ্চন মিজির ছেলে মো. সোলাইমান (২৮)। কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধরার রাত সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড ভোলা সদর উপজেলার চরনোয়াবাদসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৫৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ৯৫০ টাকাসহ দুজনকে আটক করা হয়। তাঁরা মাদক কারবারির সঙ্গে জড়িত বলে জানায় কোস্ট গার্ড।

আবুল কাশেম আরও জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০:৫০:১৬   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ