জামায়াতের নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রচ্ছদ » প্রধান সংবাদ » জামায়াতের নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

নির্বাচনী প্রচারণাকালে নারীদের হেনস্তা, শ্লীলতাহানি, কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন থানার মোরে এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন মহিলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নারীদের বাঁধা প্রদান, হেনস্তা ও অশালীন আচরণ করছে, যা গভীর উদ্বেগজনক। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নারীরা সম্মান ও নিরাপত্তা পাবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে নারীর প্রতি সহিংসতা ও অপমানজনক আচরণ বেড়েই চলছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি হ্যাক করে নারীদের বিষয়ে অশালীন মন্তব্য জুড়ে দিয়ে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

---

প্রতিবাদ সমাবেশে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় সংঘটিত নারীর প্রতি হেনস্তার কয়েকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, ২৯ জানুয়ারি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে, ৩০ জানুয়ারি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে, ১ ফেব্রুয়ারি চরপাতা, কুতুবা ও টবগী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণাকালে নারীদের অশালীন ভাষায় গালিগালাজ ও হেনস্তার অভিযোগ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণ তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার। পরিকল্পিতভাবে নারীদের বাঁধা দেওয়া, কটূক্তি করা ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়, নারী হেনস্তার প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত।

দোষীদের দ্রুত আইনের আওতায় আনা। ভবিষ্যতে নির্বাচনী প্রচারণায় নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নারীদের ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। নারীরা কোনোভাবেই দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। এসব ঘটনার পুনরাবৃত্তি হলে আইনসম্মত ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন পৌরসভা আমীর মাওলানা মোঃ আমান উল্যাহ, সেক্রেটারী মোঃ মাকসুদুর রহমান, পৌরসভা মহিলা নারী কর্মী নাসরিন বেগম।

মানববন্ধন থেকে দেশবাসী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়’ নারীর মর্যাদা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর।

বাংলাদেশ সময়: ২০:২৩:৫৪   ৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বড় ব্যবধানে এগিয়ে পার্থ



আর্কাইভ