মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় চর থেকে মহিষ চুরি করে জবাইকৃত মাংস বিক্রির জন্য নেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। এইসময় চার বস্তা চোরাই মহিষের মাংস উদ্ধার করা হয়। শবেবরাতকে সামনে রেখে ওই চোরাই মহিষের জবাইকৃত মাংস নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোররাত ৬টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন পাকা সড়কে ওপর অটোরিক্সার মধ্যে চার বস্তা চোরাই মহিষের মাংসসহ একজনকে আটক করে পুলিশ।

পরে সকাল ১০টায় উদ্ধারকৃত চার বস্তায় থাকা ৮০ কেজি ২শত গ্রাম চোরাই মহিষের মাংস আদালতের নির্দেশে বত্রিশ (৩২) হাজার টাকা বিক্রি করে বলে জানায় মনপুরা থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন। পরে দুপুর ৩টায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

আটককৃত আসামী হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শহাজাহান রাঢ়ীর ছেলে বাগন আলী।

জানা যায়, ভোররাতে টহল পুলিশের দায়িত্বে এস আই ইব্রাহীম নয়নের নেতৃত্বেথাকা পুলিশের একটি টিম উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন পাকা সড়কের ওপর অটোরিক্সায় তল্লাশী চালায়। পরে অটোরিক্সা থাকা চার বস্তায় চোরাই মহিষের ৮০ কেজি ২শত গ্রাম জবাইকৃত মাংস সহ একজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুপুর ৩টায় আটককৃত বাগন আলীসহ অজ্ঞাতনাম ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা করে পুলিশ। পরে আটককৃত আসামীকে আদালতের মাথ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, চার বস্তা চোরাই মহিষের জবাইকৃত মাংস সহ একজনকে আটক করে থানায় মামলা দেওয়া হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪১:২১   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ