ভোলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো: ব্যারিস্টার পার্থ

প্রচ্ছদ » জেলা » ভোলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো: ব্যারিস্টার পার্থ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



---

এইচ এম নাহিদ ॥

অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভোট দেয়ার অধিকার ফিরে পেয়েছি। এই সুযোগকে কাজে লাগাতে হবে।কোন অবস্থাতেই এত বড় সুযোগ আমরা নষ্ট হতে দিতে পারিনা। সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতার বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় নিজের মার্কা গরুর গাড়ির পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি একথা বলেন।

পার্থ, ১৯৮৬ থেকে ৮৮ পর্যন্ত ভোলার মানুষের জন্য তার বাবা সাবেক মন্ত্রী ও মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর উন্নয়নের ফিরিস্তি তুলে বলেন, ভোলাতে আমার পরিচয় আমি মঞ্জু মিয়ার ছেলে। আজো আমার বাবার জন্য ভোলার মানুষ চোখের জ্বল ফেলছেন। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বাবার দেখানো পথে হেটে ভোলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।

পার্থ আরো বলেন, ১৯৯৮ সালে জন্ম হওয়া ৪ দলীয় জোটের অন্যতম প্রতিষ্ঠাতা আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু মিয়া। ২০০১ সালে যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, তখন বাবা বলেছিলেন কোন অবস্থাতেই মেডাম (খালেদা জিয়া)কে ছাইরা যাইবানা। আমি আমার বাবার কথা রেখেছি।

---

বিনিময়ে মেডাম আমাকে কখনো বাবার অভাব বুঝতে দেন নাই। সব সময়ে কাছে কাছে রেখেছেন। ২০০৮ সালে মেডাম আমাকে নমিনেশন দিয়ে ভোলায় আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা তখন আমার মত একটি এতিম ছেলেকে বুকে টেনে নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং বিজেপি ও বিএনপির নেতা কর্মীরা আমাকে নির্বাচিত করার জন্য অনেক কষ্ট করেছেন। আমি নির্বাচিত হয়ে বিরোধী দলের এমপি হয়ে সংসদে গিয়ে আওয়ামী দুঃশাসনের সময়ে দরবেশ বাবা, বিদ্যুত চুরি থেকে শুরু করে অনেক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এমপির থলের বেড়াল টেনে এনে জাতির সামনে তুলে ধরেছি।

আওয়ামী দুঃশাসনের ১৭ বছরে মেডাম জিয়া ও তারেক রহমানের উপর কি অত্যাচার হয়েছে তা আপনারা জানেন। সেই সময়ে জিয়া পরিবারের পাশে থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি।রাজপথে থেকেছি, মামলা, হামলা, রিমান্ডে নিয়ে নির্যাতিত হয়েছি।

ফলস্রুতিতে ২০২৪ এর আগষ্টে হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে দীর্ঘ দেড় যুগ পর ভোটের অধিকার ফিরে পেয়েছি। কোন অবস্থাতেই এই সুযোগকে নষ্ট হতে দিতে পারিনা।

আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে করে বলেন, আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কিন্তু আমরা ভাল মানুষের পক্ষে। আপনাদের অধিকার কাছে যেকোন দলকে সাপোর্ট করা, আমরা কখনোই আপনাদের উপর অত্যাচার হতে দেবনা।এই কথাটা বিশেষ করে আমার হিন্দু ভাইদের বলে দিতে চাই, ওনারা যদি ক্ষমতায় একবার আসতে পারে তাহলে এদেশে আপনাদের অস্ত্র নিয়ে প্রশ্ন করবে। ওনারা যতই আপনাদের মন্দিরে যাক আপনারা ভাল করেই জানেন, কারা আপনাদের মন্দির ভাঙ্গে। আজকে ঐ দলের বড় নেতার মুখ থেকে বেড়িয়ে গেছে নারীদের প্রতি কত অসম্মান। নারীদেরকে যে ওরা বন্দী করতে চায় তা আজকে বাংলার ঘরে ঘরে নারীরা যেনে গিয়েছে। ওনাদের ধোঁকায় পা দেয়া যাবেনা।

আমরা যদি ভোলা থেকে নির্বাচিত হতে পারি তাহলে সবাইকে নিয়ে মানবিক ভোলা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। অরাজনৈতিক নাগরিকদের নিয়ে কমিটি করে ভোলা থেকে সব ধরনের লুটপাট, টেন্ডার বাজি, জমি দখলদার ও মাদক কারবারিদের নিশ্চিহ্ন করে দেব।

জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিমের সঞ্চালনায় এই সময়ে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খাঁন, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা সদর পৌর যুবদলের আহবায়ক রিয়াদ হোসেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুমি, ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৩০:০৮   ১১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বড় ব্যবধানে এগিয়ে পার্থ
নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম



আর্কাইভ