
স্টাফ রিপোর্টার ॥
ভোলার মানুষকে আর বিভ্রান্ত বা বোকা বানানো সম্ভব নয় এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলা-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি বলেন, “ভোলার জনগণ এখন সচেতন। আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তারা সেই সচেতনতার প্রমাণ দেবে, ইনশাআল্লাহ।”
সোমবার বিকাল ৩টায় ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ নজরুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, দীর্ঘদিন ধরে ভোলার মানুষ উন্নয়ন ও ন্যায়ের কথা শুনে এসেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এবার জনগণ সত্য ও ইনসাফের পক্ষে রায় দিতে প্রস্তুত। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান, ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি মাকসুদুর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, জেলা এনসিপির সাংগঠনিক স¤পাদক আল আমিন মামুন এবং যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আমীর ফজলুল হক মহাসিন এবং সভা সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শাহাদাত সিরাজ।
জনসভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই জানান, আসন্ন নির্বাচনে তারা পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।
বাংলাদেশ সময়: ১২:২৬:৩৬ ৯২ বার পঠিত