
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর-১ আসনের আলিনগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমানের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় আলীনগর মাদ্রাসা বাজারে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখার সভাপতির সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিগত দিনের সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করে বলেন, “দীর্ঘদিন যাবত আপনারা বিভিন্ন দলের এমপি-মন্ত্রীদের এই দ্বীপ জেলা ভোলায় দেখেছেন। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে দৃশ্যমান কোনো কাজ তারা করেননি।” তিনি আরও বলেন, “বর্তমানে যিনি পুনরায় ভোট চাইতে এসেছেন, তিনি যখন এমপি ছিলেন তখন ভোলার মানুষের জন্য কী করেছেন? ভোলার নদী ভাঙন রোধে যে বরাদ্দ এসেছিল, তিনি সেই কাজে বাধা প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যে ব্যক্তি ভোলার উন্নয়নে বাধা দেয়, সে আবার কীভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়?”
বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতাকে আগামী নির্বাচনে দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান মমতাজি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, েেজলা সেক্রেটারি: মাওলানা তরিকুল ইসলাম তারেক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আকতার হোসেন ভূঁইয়া, আলীনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী: মুফতি আব্দুল মমিন। সভায় স্থানীয় ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত হয়ে হাতপাখা প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১২:২৫:৪৮ ৭৯ বার পঠিত