ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় ভোলার পরাণগঞ্জ স্কুল মাঠে ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

সোমবার (২ ফেব্রুয়ারী) ভোলা জেলা ক্রীড়া অফিসের “সার্বিক ব্যবস্থাপনায় পরাণগঞ্জ স্কুল মাঠে অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এ অনুষ্ঠানের প্রতিযোগিতায় ১ম, ২য়ও ৩য় দের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।

অনুষ্ঠানে ১০০মি, দৌড়, শর্টপুট নিক্ষেপ, দীর্ঘ লাফ, হাড়িভাঙ্গাসহ ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সকলে ইভেন্টে প্রথম দ্বিতীয়, তৃতীয়, যারা হয়েছেন তাদের সবাইকে পুরস্কৃত করা হয় এবং আজ থেকে যারা ১ম, ২য়, ৩য়, হয়েছে সকলকে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের আওতায় আনা হবে।

এসময় বক্তারা বলেন, সুস্থ্য, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। সময় প্রচুর দর্শক উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতাটি, উপভোগ করেণ।

বাংলাদেশ সময়: ১২:২৪:৪০   ৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন
চরগুমানী স্কুল এন্ড কলেজ মাঠে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



আর্কাইভ