প্রত্যেক মা বোনদের কাছেও আমাদেরকে ভোট চাইতে হবে: নয়ন

প্রচ্ছদ » চরফ্যাশন » প্রত্যেক মা বোনদের কাছেও আমাদেরকে ভোট চাইতে হবে: নয়ন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকের পক্ষে সকলের কাছে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে জন সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেছেন, ‘একটি রাজনৈতিক দলের লোকজন ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে। তারা বাসাবাড়িতে গিয়ে তালিমের কথা বলে, নামাজ রোজার কথা বলে মা বোনদের কাছে ভোট চাচ্ছে।

অথচ ৭১ সালে ওদের কাছে মা-বোনদের কোন মূল্য ছিলো না। এরা কম বয়সি নারীদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এখন তারা হাঠাৎ করে অনুভব করলো আমাদের মা-বোনদের নাকি ওদের কাছে মূল্য আছে। ওরা আমাদের মা বোনদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা করছে। একারণে পুরুষ ভোটারের পাশাপাশি প্রত্যেক মা বোনদের কাছেও আমাদেরকে ভোট চাইতে হবে। না হয় আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব।

---

সোমবার (২ ফেব্রুয়ারী) আবদুল্লাপুর ইউনিয়নের শিবারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন।

সমাবেশে নুরুল ইসলাম নয়ন বলেন, ‘বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার মান উন্নয়ন এবং নারীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এমনকি সন্তানদের নামের পাশে বাবার নাম ছিলো, বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করেছেন তিনি।

 নারীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। নারীদের ইভটিজিংকারী এবং মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিবেন। আমি অপরাধীকে ছাড়াতে পুলিশকে ফোন করবো না। আমি আপনাদের পাশে থাকবো।’

চরফ্যাশন উপজেলা বিএনপি ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২৩:৫৮   ৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ