দৌলতখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার দৌলতখান উপজেলায় আলোচনা সভা, র‌্যালি, রচনা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ পালন করা হয়েছে। ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি’ ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরপাতা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) কর্মসূচির আওতায় এ আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামিম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উপপরিচালক ডা. অরুণ কুমার সিংহ। চরপাতা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন জিজেইউএসের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হোসেন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ, কর্মক্ষম ও মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও ভোগ প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক বই ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়। পরে নিরাপদ খাদ্য দিবসের ব্যানার ও ফেস্টুন হাতে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২:২৩:০৮   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল
দৌলতখানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভা
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
দৌলতখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
উপকূলীয় অঞ্চলে নির্বাচন ও গণভোটে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা
দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত
গণসংযোগে বাধা ও নারী কর্মীদের হুমকি, নৌবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
নৌবাহিনীর ফুট পেট্রোলিং অভিযান ঘোষেরহাট ও বিএনপি বাজারে
মেঘনায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজি ওজনের কচ্ছপ



আর্কাইভ