দৌলতখানে জলবায়ু সহনশীল পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » দৌলতখানে জলবায়ু সহনশীল পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে ভোলার দৌলতখান উপজেলায় পেকিন জাতের হাঁস পালন প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কার্যক্রম বাস্তবায়ন করছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ২০২৫-২০২৬ অর্থবছরের স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি) প্রকল্পের আওতায় দৌলতখান উপজেলার উত্তর জয়নগর শাখার ১০ জন সদস্যের মাঝে ১০০টি জলবায়ু সহনশীল পেকিন জাতের হাঁসের বাচ্চা, প্রয়োজনীয় খাবার ও ওষুধ বিতরণ করা হয়। সদস্য পর্যায়ে প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সদস্যদের হাতে উপকরণ তুলে দেন জিজেইউএস-এর উপ-পরিচালক ও প্রকল্পের ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহা এবং উত্তর জয়নগর শাখা ব্যবস্থাপক রতœা সিং। এ সময় তারা সদস্যদের উদ্দেশে জলবায়ু সহনশীল প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপ-পরিচালক ও প্রকল্পের ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহা বলেন, ভবিষ্যতে এসব প্রদর্শনী খামার ধাপে ধাপে প্যারেন্টস্টক খামারে রূপান্তর করা হবে। এসব খামার থেকে কর্মএলাকায় গুণগতমানের হাঁসের বাচ্চা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, যা স্থানীয় পর্যায়ে হাঁস পালন সম্প্রসারণ ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়ক হবে। তারা এ সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:১০:৫৩   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের
ভোলার দুই অভয়াশ্রমে ইলিশ ধরায় দুই মাসের নিশেধাজ্ঞা, জীবিকা সংকটে উপকূলের জেলেরা
ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি
ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু
ভোলায় নলকূপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা
ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিপাকে ভোক্তারা



আর্কাইভ