উপকূলীয় অঞ্চলে নির্বাচন ও গণভোটে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রচ্ছদ » দৌলতখান » উপকূলীয় অঞ্চলে নির্বাচন ও গণভোটে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



---

মো. আবির হোসাইন, দৌলতখান ॥

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৮ দিনব্যাপী বাহিনীটি উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে।

দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও ¯পর্শকাতর এলাকাসমূহে ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

---

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আরিফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টিতে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭:১২:১৩   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দৌলতখানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ, মুখে গুরুতর জখম
দৌলতখানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র প্রার্থী আনোয়ার হোসেন
দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণে আনন্দমুখর অংশগ্রহণ
দৌলতখানে হালনাগাদ ভোটার তালিকা, ভোটার ১ লাখ ৬৭ হাজার ৮৫৫
নাক চেপে পথ চলার দুই দশক, তবুও হয়নি সমাধান
দৌলতখানের বাংলাবাজারে পোশাক না কেনায় শিশু ও নারী ক্রেতাকে মারধরর



আর্কাইভ