বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৭ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জামায়াত ইসলামীর একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে শ্লোগান দেয়। এতে ওই বাড়ির বিএনপি কর্মী মো. আইয়ুব বাড়ির সামনে শ্লোগান দিতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে প্রায় আধা ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৭ জন আহত হয়।

আহতরা হলেন- জামায়াত কর্মী মো. ফয়জুল্লাহ, মো. ইমন, মো. শাহ আলম, মো. রাতুলসহ ১২ জন। বিএনপি কর্মী মো. আইয়ুব, শিমু আকতার, কহেনুর আক্তার, মো. শামীমসহ ১৫ জন।

আহত বিএনপি কর্মী মো. আইয়ুব জানান, তিনি সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় জামায়াত কর্মীরা বাড়িতে ঢুকতে চাইলে তিনি বলেন- বাড়িতে কোনো পুরুষ নাই, তাই মহিলাদের মধ্যে যাওয়ার দরকার নাই, আপনারা পুরুষ থাকলে আসবেন। এতে জামায়াত কর্মীরা উত্তেজিত হয়ে বাড়িতে জোর করে ঢুকতে চায়। বাধা দিলে তার ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। পরে তিনি চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ির বিএনপি কর্মীরা তাকে উদ্ধার করেন।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম জানান, জামায়াতের হামলায় তাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

ভোলা-২ আসনে জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক মাকছুদুর রহমান জানান, ওই চৌকিদার বাড়িতে নির্বাচনি লিফলেট বিতরণ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৭   ১৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ