মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হচ্ছে দুই ভাগ: পরিবর্তন আসছে স্কুলের পাঠদানের সময়সূচিতে

প্রচ্ছদ » জেলা » মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হচ্ছে দুই ভাগ: পরিবর্তন আসছে স্কুলের পাঠদানের সময়সূচিতে
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

শীগ্রই দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দুটি আলাদা ভাগে ভাগ হতে যাচ্ছে। কাজের সুবিধার জন্য এটিকে স্কুল এবং কলেজ এই দুই ভাগে ভাগ করা হচ্ছে। এনিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। যেকোনো সময়ে ঘোষণা আসতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আঃ কুদ্দুস।

শনিবার (৩১ জানুয়ারী) ভোলা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেছেন। এসময় উপসচিব আঃ কুদ্দুস আরও বলেন, উপজেলা পর্যায়ের ভাল মানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি হওয়ায় শিক্ষার ক্ষতি হয়েছে। অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগে অনেক ভাল মানের পড়ালেখা হতো। এসব প্রতিষ্ঠান এখন আর শিক্ষার গুণগত মান ধরে রাখতে পারছেনা। আঃ কুদ্দুস আরও বলেন, অচিরেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। এখন থেকে তারা বদলি হতে পারবেন।

একই সভায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী বলেন, দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ দানের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে। এ লক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। বোর্ড চেয়ারম্যান বলেন, ১০টা থেকে ক্লাস শুরু হলে দুপুরে বিরতি দিতে হয়। তখন শিক্ষার্থীদেরকে আর ধরে রাখা যায় না। তাই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঠদানের সময়সূচি নির্ধারণ করা হলে ভাল হয়। হয়তো অচিরেই সকাল ৯টা থেকে দুপুর ২টা বা ৩টা পর্যন্ত পাঠদানের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আঃ কুদ্দুস। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সরকারি বেসরকারি সকল স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে বক্তারা বলেন, দ্বীপজেলা ভোলার শিক্ষার গুণগত মান সন্তোষজনক করতে আরও অধিক কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সেবা প্রদানের বিষয়ে বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

অপরদিকে বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরকে আরও যতœবান হতে হবে। আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বোর্ড চেয়ারম্যান বলেন, এমপিওভূক্ত শিক্ষকদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি লক্ষে কাজ করছে সরকার।

এসময় বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক জি.এম. শহিদুল ইসলাম, কলেজ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, স্কুল পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার, বোর্ডের উপ সচিব আবুল বাশার হাওলাদার, ভোলা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল গফুর, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খালেদা খানম, সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৫   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বড় ব্যবধানে এগিয়ে পার্থ
নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম



আর্কাইভ