দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখান পৌর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে পৌর জামায়াতের আমির গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, দৌলতখানকে মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা আমির হাসান তারেক হাওলাদার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. হাফেজ ইসমাইল, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ফারুক, এনসিপির জেলা সহ-সাংগঠনিক স¤পাদক নকিব আল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন, নাজিম উদ্দিন ফরাজি, উপজেলা তারবিয়াত স¤পাদক মাওলানা জামাল উদ্দিন, সমাজসেবক মো. জসিম উদ্দিন মাস্টার, যুব বিভাগের নেতা মো. আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শান্তিপূর্ণ নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪১   ৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল
দৌলতখানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভা
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
দৌলতখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
উপকূলীয় অঞ্চলে নির্বাচন ও গণভোটে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা
দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত
গণসংযোগে বাধা ও নারী কর্মীদের হুমকি, নৌবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
নৌবাহিনীর ফুট পেট্রোলিং অভিযান ঘোষেরহাট ও বিএনপি বাজারে
মেঘনায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজি ওজনের কচ্ছপ



আর্কাইভ