নির্বাচন সুষ্ঠের লক্ষে বোরহানউদ্দিনে র‌্যাবের কঠোর নজরদারি

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » নির্বাচন সুষ্ঠের লক্ষে বোরহানউদ্দিনে র‌্যাবের কঠোর নজরদারি
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৮ জানুয়ারী) ঘন্টাব্যাপী ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট, রোবাস্ট পেট্রোল মোতায়নসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সংস্থাটি।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি (বিএনক্স) বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি নির্বাচনকালীন সময় ভোলা-২ আসনে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়ন করা হয়েছে।

---

তিনি বলেন, ভোলা-২ আসনের নির্বাচনকালীন সময় যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে। এছাড়া, যেকোনো স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব-৮ প্রস্তুত রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩২   ১৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির সামনে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ
বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের কটুক্তির প্রতিবাদে ভোলায় নারীদের ঝাড়ু মিছিল
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭
নির্বাচন সুষ্ঠের লক্ষে বোরহানউদ্দিনে র‌্যাবের কঠোর নজরদারি
বোরহানউদ্দিনে চোরের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ