
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার চরগুমানী স্কুল এন্ড কলেজ মাঠে অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:), মোঃ রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরগুমানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।
ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী হয় চরপাতা মাধ্যমিক বিদ্যালয়, রানারআপ হয় হাসিনা নিজাম লামছিপাতা মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত উভয় দলকে পুরস্কৃত করা হয়।
এসময় বক্তারা বলেন, সুস্থ, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।
বাংলাদেশ সময়: ২:২২:১০ ৭৬ বার পঠিত