ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা-১ (সদর) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য চরফ‍্যাশন চৌকির যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তার সাথে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি এলাকার নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এলাকাবাসীর মতে, বিচারিক কমিটির এমন সক্রিয় অবস্থানে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন নজরদারি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিচারিক কমিটির এই পরিদর্শন সাধারণ ভোটারদের মধ্যে আস্থার সঞ্চার করেছে।

বাংলাদেশ সময়: ১৩:২২:৩৮   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড
ভোলায় বিচার বিভাগের অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় গ্রাম আদালত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা
ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চরফ্যাসনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, সাংবাদিকদের নিন্দা
ভোলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত: দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন



আর্কাইভ