বোরহানউদ্দিনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৪৭ জনের ছানি অপারেশন সম্পন্ন

প্রচ্ছদ » জেলা » বোরহানউদ্দিনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৪৭ জনের ছানি অপারেশন সম্পন্ন
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



---

আল আমিন।।

দীর্ঘদিন ঝাপসা চোখে পৃথিবী দেখছিলেন অনেকে। অর্থের অভাবে চিকিৎসা ছিল অধরাই। অবশেষে স্বস্তি ফিরেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের অর্ধশতাধিক মানুষের চোখে।

সোমবার (২৬ই জানুয়ারি) সকালে পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় কম্প্রেহেন্সিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্টের আওতায় এবং জিজেইউএস ও নিজাম হাসিনা ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় সাচড়া (সমৃদ্ধি কর্মসূচি) ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে ১০৪ জনকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৪৭ জন রোগীর চোখের ছানি শনাক্ত হলে তাদের বিনামূল্যে অপারেশনসহ প্রয়োজনীয় পরবর্তী সেবা নিশ্চিত করা হয়েছে।

---আয়োজকরা জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল সেবা দেন। চক্ষু ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য পরিদর্শকরা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. নোমান সিকদার, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী বিকাশ চন্দ্র শীল এবং ফোকাল পারসন মো. আলমগীর হোসেন।

স্থানীয়দের চোখে এখন একটাই আশা—এমন মানবিক উদ্যোগ যেন নিয়মিতভাবেই অব্যাহত থাকে।

বাংলাদেশ সময়: ১২:৫৯:০৮   ২৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ