
লালমোহন প্রতিনিধি ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, শেখ হাসিনার দুঃশাসনে বাংলাদেশের ভাবমূর্তি আজ বিশ্ব দরবারে ক্ষুন্ন হয়েছে। গুম, খুন, আয়নাঘরে হত্যা ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, রাস্তার দুই পাশে নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা দাঁড়িয়ে যে ভালোবাসা দেখিয়েছে এমন সম্মান বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা আগে পাননি। সাধারণ মানুষের এই ভালোবাসাই আমাদের রাজনীতির মূল প্রেরণা। এই কারণে’ই আমরা কখনো দুর্নীতির আশেপাশেও যাইনি।
তিনি বলেন, বিএনপি একটি সুখী, সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, কেউ বৈষম্যের শিকার হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণœ রেখে মাথা উঁচু করে বাঁচতে চাই।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “হিন্দু ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দেশ আপনাদেরও সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দায়িত্ব সংখ্যালঘুদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭১ সালে এই দেশের জন্য যুদ্ধ করেছি। সিলেট জেলা মুক্ত করার অভিযানে আমি সরাসরি দায়িত্ব পালন করেছি। আহত হয়েছি এই দেশের স্বাধীনতার জন্য। সেই যুদ্ধের লক্ষ্য ছিল একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে রাতের আঁধারে মানুষ হত্যা, গুম এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে- যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, “বিনা অপরাধে সাত বছর তাকে কারাগারে রেখে অমানবিক আচরণ করা হয়েছে। তিলে তিলে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ সবকিছু দেখেন।
নিজের প্রসঙ্গে তিনি বলেন, “আমার বিরুদ্ধে কেউ এক বিন্দু পরিমাণ দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার বহু চেষ্টা হয়েছে, কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ দাঁড় করানো যায়নি।
এ সময় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতিত্ব উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম বাবুল, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক মোঃ আলি হোসেন সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে ভোলা-৩ বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। বিগত তিনটি নির্বাচনে আপনারা নিজের ভোট নিজে দিতে পারেননি, দিনের ভোট রাতে রাতে হয়েছে।
এখন সুযোগ এসেছে, কাজে না লাগিয়ে সঠিক পাত্রে ভোট না দিলে আবারো কাঁদতে হবে। বিএনপি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি করে না। আমরা মানুষের ভাগ্যোন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি করে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে সোনাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।
সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ শিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, আমিরুল ইসলাম বাসেদ, মোঃ শাহিন শাজি, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৪:১৮:৫৬ ৮৮ বার পঠিত