ভোলায় হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে সিলগালা-জরিমান

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে সিলগালা-জরিমান
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা শহরের বিভিন্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে সিলগালা এবং বিভিন্ন অর্থে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নৌ-বাহিনীর টিম ও সিভিল সার্জন অফিসের টিমের মাধ্যমে শহরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

প্রথমে তারা শহরের কালিনাথ রায়ের বাজার মোল্লাপট্টিতে অবস্থিত বন্ধন হেলথ কেয়ারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও গুরুত্বপূর্ণ মেডিসিন ফ্রিজে না রাখায় তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় শহরের যুগিরঘোল এলাকায় ইউনিটি ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করে এবং শহরের বাংলাস্কুল মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল

এবং লাইসেন্স নবায়ন না থাকায় এক (১) লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, যে ভোলা সদর হাসপাতালের পিছনে অবস্থিত জয়নাল আবেদীন ডায়াগনস্টিক সেন্টারের কোন প্রকার লাইসেন্স না থাকার কারনে স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়। গতসপ্তাহে সদর হাসপাতাল গেইট সংলগ্ন খালপাড়ের অবস্থিত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব কেমিক্যালের মেয়াদ না থাকায় ২৫ হাজার টাকা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজম জানিয়েছেন ধারাবাহিক ভাবে প্রত্যেকটি ডায়াগনস্টিক এবং ক্লিনিকে অভিযান অব্যাহত থাকবে এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার মোঃ নাঈমুল হাসনাত নাইম জানান আমরা চাই দ্বীপ জেলা ভোলার সাধারন রোগীরা যেন সঠিক ভাবে চিকিৎসা সেবা পেয়ে থাকে সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা হাসপাতাল-ক্লিনিক এবং ডায়াগনস্টিকে আমরা সেবার মান বাড়ানোর ও তাদের ভুলত্রুটিগুলো শুধরানোর জন্য এই অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:১৩:৫১   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ