নৌবাহিনীর ফুট পেট্রোলিং অভিযান ঘোষেরহাট ও বিএনপি বাজারে

প্রচ্ছদ » দৌলতখান » নৌবাহিনীর ফুট পেট্রোলিং অভিযান ঘোষেরহাট ও বিএনপি বাজারে
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



---

মো. আওলাদ হোসেন, দৌলতখান ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাট ও বিএনপি বাজার এলাকায় নৌবাহিনীর ফুট পেট্রোলিং অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঘোষেরহাট ও বিএনপি বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নৌবাহিনীর সদস্যরা পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইন মেনে চলা ও যেকোনো সন্দেহজনক কর্মকান্ড সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ নৌবাহিনীর এ টহল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, নিরাপত্তা জোরদার হলে বাজার ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরবে এবং অপরাধ দমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতির অবনতি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:১২:৪৪   ১২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
দৌলতখানে কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল
দৌলতখানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভা
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
দৌলতখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
উপকূলীয় অঞ্চলে নির্বাচন ও গণভোটে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা
দৌলতখানে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত
গণসংযোগে বাধা ও নারী কর্মীদের হুমকি, নৌবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে



আর্কাইভ