ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান

প্রচ্ছদ » অপরাধ » ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



---স্টাফ রিপোর্টার।।

ভোলা জেলা শহরে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভুল চিকিৎসায় বন্ধন ক্লিনিকে রুগীর মৃত্যু ও বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষাসহ রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারনা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে ভোলা জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও নৌবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে শহরের যোগীরঘোল হাসপাতাল রোড এলাকার বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতা ও যন্ত্রপাতির বৈধতা সংক্রান্ত নানা অসংগতি পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

জুলাই যোদ্ধা মো. আয়মান বলেন, প্রশাসনের নাকের ডগায় বসে ভোলা শহরের ডায়াগনস্টিকগুলো তাদের মন মত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে,কিন্তু প্রশাসনের তেমন কোনো তদারকি দেখছি না। প্রতিনিয়ত এসব ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগী ও শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। সম্প্রতি আমাদের স্বজন প্রসুতি লামিয়াকে ভূল রক্ত দিয়ে হত্যা করেছে বন্ধন হেলথ কেয়ার ডায়াগনস্টিক।

---প্রশাসনের অভিযানকে সাদুবাদ জানান তিনি, তারা ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।

অভিযান শেষে ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা এস এম মশিউর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. নেয়ামুল খান ও নৌবাহিনীর লে. কমান্ডার মো. আবরার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৩   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ