মেঘনায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজি ওজনের কচ্ছপ

প্রচ্ছদ » দৌলতখান » মেঘনায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজি ওজনের কচ্ছপ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



---স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপটি একনজর দেখতে ভীড় জমান স্থানীয়রা। পরে সেটিকে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসেন শাকিল মাঝি নামের এক জেলে।

তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে ৪ জন মাঝিমাল্লা নিয়ে তিনি নদীতে মাছ ধরতে যান। জাল টেনে মাছ ধরার সময় তার জালে আটকা পরে বিশালাকৃতির কচ্ছপটি। প্রথমে বড় কোনো মাছ ভেবে জাল তুলতে গেলে ভিন্ন কিছু বুঝতে পারেন তিনি। পরে জাল তুলে দেখা যায় একটি বড় আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। এরপর অন্য মাছের সঙ্গে সেটিকে তীরে নিয়ে আসলে উৎসুক মানুষ কচ্ছপটিকে একনজর দেখতে ভীড় করেন।

জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনো জালে দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ এটিকে বিরল প্রজাতির জলজ প্রাণী বলে মন্তব্য করেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই কচ্ছপ সাধারণ সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে তখন তাদের জালে জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিচ্ছি। এছাড়াও আমাদের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোন জেলের জালে কচ্ছপ ধরা পড়লে তা দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগর মোহনায় অবমুক্ত করার নির্দেশ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৫২   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
দৌলতখানে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
ডেঙ্গু প্রতিরোধে দৌলতখানে ৩ কিলোমিটার খাল পরিষ্কার করল বিএনপি
দৌলতখানে লিটন নায়েব হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
দৌলতখানে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক
দৌলতখানে মাদক সাপ্লাইয়ের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার
দৌলতখানে মমতাজ বেগম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলার পুলিশ সুপার, দ্রুত বিচারের আশ্বাস
দৌলতখানে ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচ যুবক গ্রেপ্তার, মাদক উদ্ধার
মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও আমার ভাবনা



আর্কাইভ