স্টাফ রিপোর্টার।।
২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে ভোলার জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোলা সাদরে বিভিন্ন কলেজ থেকে রেজিস্ট্রেশন করা আগত প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে একটি “গণতন্ত্র অলিম্পিয়াড” প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভোলা জেলা সুজনের নেতৃবৃন্দ এবং বরিশাল থেকে আগত বিভাগীয় কো-অর্ডিনেটর সহ আরো কিছু অতিথিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অন্তত পক্ষে ৩০ জন শিক্ষকবৃন্দ। উক্ত শিক্ষকবৃন্দ পরীক্ষা পরিচালনা উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ সম্পন্ন করেন।
এই শীতের সকালে হাফেজ মোঃ বনী আমিনের কোরআন তেলাওয়াত ও অসীম সাহার গীতা পাঠ এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং সুজন সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মহিউদ্দিন স্যার। এছাড়া আরো বক্তব্য রাখেন ভোলা জেলা সুজনের সভাপতি ও মানবিক অধিকার নিয়ে কাজ করায় অভিজ্ঞ মোবাশ্বির উল্লাহ চৌধুরী আলোকপাত করেন জুলাই সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও আমাদের বর্তমান সংবিধানের সংস্কার কেন জরুরী, প্রবীণ সাংবাদিক জেলা সুজনের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শওকাত হোসেন তুলে ধরেন ১৯৭১-২০২৪ বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রের ইতিহাস ও জুলাই সনদের প্রয়োজনীয়তা, ডক্টর মিজানুর রহমান নাগরিক কি নাগরিকের সাংবিধানিক অধিকার ও আমাদের দেশের বাস্তবতার উপর। বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর মেহের আফরোজ মিতা বলেন ২০০২ সাল থেকে সুশাসনের জন্য নাগরিক সুজন গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে সুজনের এ ধারা নিয়মিত অব্যাহত থাকবে, সুজন নির্বাচনে জনগণকে হাঁ ভোটের পক্ষে উৎসাহিত করন এবং নির্বাচন পর্যবেক্ষণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাই সকলকে সুজনের পাশে থাকার আহ্বান জানান। অপরদিকে এই গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন ও ব্যবস্থাপনার কাজ করেন ভোলা জেলা সুজনের কো-অর্ডিনেটর রিয়াজ মাহমুদের সাথে জেলা সুজনের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ, সহ-সভাপতি আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবু তাহের , মেহেদী হাসান, কামরুল আহসান, ইসমাইল হোসেন, সহসম্পাদক মোহাম্মদ হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন তালহা জুবায়ের বাঁধন এবং নাসরিন জাহান হাবীব ।
গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতা পরীক্ষা শেষে ডকুমেন্টারি প্রদর্শন এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, এরপর ফলাফল ঘোষণা করা হয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রথম থেকে দশম পর্যন্ত ১০ জনকে পর্যায়ক্রমে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদেরকে ক্রেস্ট মেডেল ও সকল অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য ২১ জানুয়ারি সন্ধ্যায় সুজনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান ইন্তেকাল করেন , তাই এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৮:১২:২২ ৯২ বার পঠিত