শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



---এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল চারটায় দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি হাসপাতাল সড়ক ও বাজার প্রদক্ষিণ করে উত্তর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের ভোলা জেলা সেক্রেটারি আলামিন সাদ। এছাড়া বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা শিবির সভাপতি মইন বিন সাইফুল্লাহ, সাবেক ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট শিবির সভাপতি বিন ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শাকসু নির্বাচন বানচালের তীব্র নিন্দা জানান এবং দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২:২৮:২১   ৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির সামনে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ
বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের কটুক্তির প্রতিবাদে ভোলায় নারীদের ঝাড়ু মিছিল
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭
নির্বাচন সুষ্ঠের লক্ষে বোরহানউদ্দিনে র‌্যাবের কঠোর নজরদারি
বোরহানউদ্দিনে চোরের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ