চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি॥

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় যৌথভাবে ফুট পেট্রোলিং পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নৌবাহিনীর কমান্ডার সৈয়দ মোস্তফা আমনুন আহমেদ (ই) বিএন এর নেতৃত্বে এ পেট্রোলিং কার্যক্রম শুরু হয়। এতে নৌবাহিনীর একাধিক সুসজ্জিত দল অংশগ্রহণ করে।

দুলারহাট আদর্শ কলেজ এলাকা থেকে শুরু হয়ে দুলারহাট বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলোতে এ পেট্রোলিং পরিচালিত হয়। নির্বাচনী সময়ে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়।

---এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে অবৈধ অস্ত্র বহন, মজুত ও ব্যবহার যে আইনত দণ্ডনীয় অপরাধ—সে বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যেকোনো নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

নৌবাহিনী ও পুলিশ জানায়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহল ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫২   ৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ