ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

প্রচ্ছদ » জেলা » ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



---আল আমিন।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর-১ সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় ভোলা শহরের উকিলপাড়া কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রচারনা কার্যক্রমে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচারণায় নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।

প্রচারণা শুরুর প্রাক্কালে মাওলানা ওবায়দুল বিন মোস্তফা বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক ও স্মার্ট ভোলা গড়াই তার প্রধান লক্ষ্য। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং গণভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

---এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান আজাদী। মোনাজাত শেষে নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:৫৬   ১৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বড় ব্যবধানে এগিয়ে পার্থ
নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম



আর্কাইভ