বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন

প্রচ্ছদ » চরফ্যাশন » বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



---মনপুরা প্রতিনিধি।।

ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার–বীজ সহায়তা ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ভোলার মনপুরা উপজেলার দুর্গম কলাতলী চরে নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

---নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ এবং চরাঞ্চলের ভূমিহীন মানুষের জন্য স্থায়ী জমি বন্দোবস্তের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চরবাসী অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছে, বিএনপি সেই বঞ্চনার অবসান ঘটাতে কাজ করবে। গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় দরিদ্র রোগীদের জন্য সিপিপি আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৫৮   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ