এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।
সোমবার (২১ জানুয়ারি ) সকাল ১১টায় ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার টবগী ইউনিয়ন অডিটোরিয়ামে অত্র এলাকার রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিমউদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে ও IIfc এর সহকারী পরিবেশ বিশেষজ্ঞ মো: রেদওয়ানুল ইসলাম ও মো: বাপ্পী রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: তোতা মিয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপেক্স এর উপমহাব্যাবস্থাপক ও প্রকল্প ব্যাবস্থাপক প্রকৌ: মো: মোজাম্মেল হক এবং উপব্যবস্থাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম।এছাড়াও উপস্থিত ছিলেন টবগী ইউনিওয়নের মেম্বার ও স্থানীয় জনসাধারণসভায় বক্তারা বলেন প্রস্তাবিত প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে প্রতিবেদন প্রস্তুতির জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসরণ করা হয়েছে। প্রকল্পের কারণে কোন উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত প্রভাব পাওয়া যায়নি। সাধারণ স্বল্পমেয়াদী নির্মাণে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বেনা। উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে সামগ্রিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস উত্তোলন যেমন আমাদের প্রয়োজন তেমনি পরিবেশ রক্ষা করাও আমাদের প্রয়োজন। পরিবেশের দিকে সর্বোচ্চ দৃষ্টিপাত রেখে আমরা সামনের দিকে এগোতে হবে। কোন অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ নষ্ট করা যাবে না।
বক্তারা আরো বলেন, সর্বপ্রথম বোরহানউদ্দীন উপজেলায় গ্যাস সংযোগ দিতে হবে, টবগী ইউনিয়নের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ সময়: ১০:১৫:৩২ ১৪৪ বার পঠিত