ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

প্রচ্ছদ » চরফ্যাশন » ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলায় বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। বুধবার (২১ জানুয়ারী) জামায়াত ইসলামী ভোলা জেলা কার্যালয়ে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্বশীল নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, জেলা আমির মাস্টার মো: জাকির হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারী মাওলানা আ: গাফফার, অধ্যক্ষ আবাস উদ্দিন প্রমুখ।

এসময় জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সত্য ও ন্যায়ের পথে কাফেলা আরও দীর্ঘ হলো। ভেদুরিয়া ইউনিয়নের মাটি আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ও বিএনপি থেকে আগত অর্ধশতাধিক সক্রিয় নেতাকর্মী ও দায়িত্বশীল ভাই আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই মহতী সিদ্ধান্ত তাঁদের জীবনে যেমন কল্যাণ বয়ে আনবে, তেমনি দ্বীন কায়েমের সংগ্রামকে করবে আরও শক্তিশালী—ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুন এবং দ্বীন প্রতিষ্ঠার পথে অবিচল রাখুন।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) চরফ্যাশন উপজেলা শাখার শিক্ষক ফোরামের পরিচালক মাওলানা ফয়জুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বুধবার (২১ জানুয়ারী) মাওলানা ফয়জুল্লাহ ১০ দলীয় জোটের সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত ভোলা-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলার সেক্রেটারী হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। আগামীর পথযাত্রায় আমরা একজন ভালো মানুষকে পেয়েছি। তার এই যোগদানের মধ্য দিয়ে আমাদের পথচলা আমাদেরকে আরও সাহসী করে তুলবে।

বাংলাদেশ সময়: ১:১৮:৫৮   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ