বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে দীর্ঘদিনের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজল ইসলাম (পিতাÍমৃত সুলতান আহমেদ) এ অভিযোগ করেন।

অভিযোগকারী মফিজল ইসলাম জানান, তিনি প্রায় ২৭ বছর পূর্বে পার্শ্ববর্তী এলাকার মিনাজ উদ্দিনের কাছ থেকে জে.এল. ৫০৯ ও ৮২৭ খতিয়ানের ৩১৪১, ৩১৪২ ও ৩২০৬ দাগে মোট ২৪ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমির মধ্যে ১২ শতাংশ তিনি নিজে মফিজল ইসলাম এবং অপর ১২ শতাংশ মনিরুল ইসলাম নামে অপর একজন যৌথভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

তিনি আরও বলেন, সহক্রেতা মনিরুল ইসলাম তার অংশের ১২ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। আর নিজের অংশের ১২ শতাংশ জমিতে তিনি দীর্ঘদিন ধরে বাগান করে আসছেন, যেখানে বর্তমানে বড় বড় গাছ রয়েছে।

মফিজল ইসলামের অভিযোগ, সম্প্রতি এমন কিছু ব্যক্তি, যারা তার ওয়ারিশ নন এবং যাদের সঙ্গে তার কোনো বিরোধ নেই, তারা তার ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তিনি দাবি করেন, লুৎফর রহমান (পিতা-মৃত কালু আখন) দলবলসহ তার জমিতে অনধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।

মফিজল ইসলাম বলেন, “আমি একা ছিলাম, তারা বাপ-ছেলে মিলে ৬ জন আমাকে হুমকি দিয়ে আতঙ্কিত করে রাখে।”

এ বিষয়ে পার্শ্ববর্তী বাসিন্দা আরজু মাস্টার জানান, উক্ত জমিটি মফিজল ইসলাম বৈধভাবে ক্রয় করেছেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ হয়েছে এবং শালিশে মফিজল ইসলামের পক্ষেই সিদ্ধান্ত এসেছে। তবে বিষয়টি নিয়ে বর্তমানে পুনরায় শালিশ প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অপরপক্ষ লুৎফর রহমান বলেন, “আমার পিতা ওই জমি বিক্রি করেছে, আমরা জমির মালিক। আমরা যেখান দিয়ে খাওয়াবো, তারা সেখান দিয়েই খাবে।” তিনি আরও বলেন, “মফিজলরা জমিতে গাছ লাগিয়েছে, এটা ঠিক আছে। তারা গাছ বিক্রি করতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই। তবে এই জমি আমাদের দরকার।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন মফিজল ইসলাম। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি রক্ষায় আইনগত সহায়তা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:০৬:০৮   ১০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ