লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রচ্ছদ » নারী ও শিশু » লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার লালমোহন উপজেলায় শিশু ধর্ষণের ঘটনার প্রধান আসামী মো. জালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে র‌্যাব-৮ ভোলা ক্যা¤প কমান্ডার লেফটেন্যান্ট রিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোর রাতে লালমোহন ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জালাল উপজেলার চরভুতা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার আলী হোসেন মাতাব্বরের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাতে র‌্যাব-৮ বরিশালের অধীনে ভোলা ক্যা¤েপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহন উপজেলায় একটি অভিযান চালায়। এসময় লালমোহনের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. জালালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, ঘটনার পর থেকেই র‌্যাব সদস্যরা আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৫:৩৩   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল



আর্কাইভ