ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

বিশেষ অতিথি ছিলেন ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মাল্লিক। বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামিম আহমেদ।

ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় মাঠপর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তারাসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে বারি সরিষা ১৪ জাতের চাষের আধুনিক পদ্ধতি, উন্নত জাতের ব্যবহার, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করা হয়। বক্তারা বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও সময়োপযোগী পরামর্শ অনুসরণ করা জরুরি। এতে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে কৃষকের আয় বাড়বে।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠপর্যায়ে সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয় এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৪:০২   ১০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
উত্তর দিঘলদীতে বসতঘরে অগ্নিকান্ডে বৃদ্ধের মৃত্যু
ভোলায় রেড ক্রিসেন্টের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি



আর্কাইভ