ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলায় দীর্ঘ সাত মাস পর একটি চাঞ্চল্যকর হত্যাকা-ের রহস্য উ™ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ জুলাই রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এই হত্যাকা- সংঘটিত হয়। নিহতের নাম জহুরা খাতুন (৫৭)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত আবদুল মালেকের স্ত্রী।

পুলিশ জানায়, আবদুল মালেক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স¤পর্কের অবনতি ঘটে এবং পরে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক ও আর্থিক বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবদুল মালেক তার স্ত্রী জহুরা খাতুনের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন।

হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্ত মরদেহটি বাড়ির সামনের পুকুরে ফেলে দেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে প্রচার করার চেষ্টা করা হয়।

পরবর্তীতে ভোলা জেলা পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

গ্রেপ্তারকৃত আবদুল মালেককে মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৩   ২২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ