চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন-ভোলা সড়কের চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। ইউনিট লিডার মো. মনিরুল হকের নেতৃত্বে আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আঃ মান্নান (৫৮) ও মো. রিফাত (১৮)-কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মনিরুল হক জানান, ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বাংলাদেশ সময়: ১৯:১২:৩৪   ৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ