
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে লালমোহন ফরাজগঞ্জ ক্রীড়া চক্রের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থা লালমোহনের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুছা কালিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালমোহন পৌর যুবদল সভাপতি জাকির ইমরান,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল ইসলাম নোমান, যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ এবং জোবাইদুল হাসনাত ইভান।

টুর্নামেন্টটিতে পৃষ্ঠপোষকতা করছেন বিএনপি নেতা ও সমাজসেবক মিলন হাওলাদার এবং নকিব তালুকদার মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহসিন মেমোরিয়াল ট্রাস্ট। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফরাজগঞ্জ ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ খোকণ শনি ও বিএনপি নেতা মোঃ কবির হোসেন।
উদ্বোধনী ম্যাচে আসূলী স্পোর্টিং ক্লাব এবং লালমোহন ক্রিকেটার্স মুখোমুখি হয়। জমজমাট লড়াই শেষে আসূলী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লালমোহন ক্রিকেটার্স জয়লাভ করে। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ সময়: ১৯:১১:৩৮ ৭০ বার পঠিত