বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ চেষ্টায় এক প্রবাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই প্রবাসী উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবুল বশারের ছেলে মোঃ রায়হান (২৫) এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারায় মামলা দ্বয়ের করেছেন। মামলা নং-৩০।

থানার মামলা সূত্রে যানা যায়, একই উপজেলার বোরহানউদ্দিন মহিলা কলেজের এক ছাত্রী ডুবাই প্রবাসী মোঃ রায়হানের সাথে গত ০৮ মাস পূবে সামাজিক যোগাযোগের মাধ্যমে উভয়ের মাধ্যে প্রেমের স¤পর্ক গড়ে ওঠে। এক পর্যায় দীর্ঘ দিন মোবাইল ভিডিওর মাধ্যমে যোগাযোগ ঘনিষ্টতায় রূপ নেয়। এর পর গত ৩০ ডিসেম্বর ২০২৫ প্রবাসী রায়হান দেশে এসে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার কয়েকটি হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন যায়গায় ঘুরতে নিয়ে যায়। এক পর্যায়ে প্রবাসী রায়হান গত সোমবার রাতে ওই কলেজ ছাত্রীর চাচার বাসায় এসে তার চাচার পরিবারকে বিয়ের কথা বলে তাকে খবর দিয়ে এনে উভয়ের মধ্যে বিয়ের পরামর্শ করার এক ফাঁকে রাত গভীর হয়ে যায়। ওই প্রবাসী সেখানে রাত যাপন করার অনুরোধ করলে ছাত্রীর কাকার পরিবার তাকে একটি রুমে থাকতে দেয়। একপর্যায়ে সবাই ঘুমিয়ে পরলে ওই প্রবাসী কলেজ ছাত্রীর রুমে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে ওই কলেজ ছাত্রীর চিৎকারে ঘরের লোকজন তাকে উদ্ধার করেন। পরে উপস্থিত সবাই প্রবাসীকে বিয়ের জন্য বললে ওই প্রবাসী দ্রুত পালিয়ে যায়। এরই ধারবাহিকতায় ওই কলেজ ছাত্রীর মঙ্গলবার (২০ জানুয়ারী ২০২৬ইং) তারিখে থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই প্রবাসীকে আটক করে মঙ্গলবার সকালেই আদালতে প্রেরণ করেন।

বোরহানউদ্দিন থানা ওসি. মো. মনিরুজ্জামান জানান, কলেজ ছাত্রীর এজাহার সূত্রে আসামী রায়হানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:০১   ১৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ