বাংলাবাজারে নৌবাহিনীর টহল, জনসাধারণকে সচেতন ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান

প্রচ্ছদ » দৌলতখান » বাংলাবাজারে নৌবাহিনীর টহল, জনসাধারণকে সচেতন ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আজ দুপুর ১২টায় বাংলাদেশ নৌবাহিনী ভোলার বাংলাবাজার এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে।

এ সময় নৌবাহিনীর সদস্যরা বাজার এলাকা প্রদক্ষিণ করে জনসাধারণকে সচেতন করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করেন। নৌবাহিনীর এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে স¤পন্ন করা।

টহল চলাকালে ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে বাজারের ব্যবসায়ী এবং অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

বাংলাদেশ নৌবাহিনী নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২১   ২৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস
দৌলতখানে পুলিশ সদস্যসহ দুই জন গ্রেফতার
দৌলতখানে নাজিমের স্বপ্ন পুড়ে ছাঁই
দৌলতখানে জামায়াতের ইউনিট সমাবেশ অনুষ্ঠিত
দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
মদনপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
দৌলতখানে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
জমি বিরোধের জেরে বৃদ্ধ ও নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, দৌলতখানে মামলা
দৌলতখানে প্রবাসী অসহায় পরিবারকে মানবপাচার মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়ের চেষ্টা



আর্কাইভ