চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পের কর্মচারীকে এক লাখ টাকা জরিমানা এবং অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনকারী একটি কারখানা স¤পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে।‎

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এসময় ফায়ার সার্ভিস ও চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।‎

‎সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, চরফ্যাশন সদরের শরীফপাড়ায় গড়ে ওঠা মেসার্স মামুন ব্রাদার্স মিনি পেট্রোল পা¤পটিতে লাইসেন্সসহ বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পাম্পটির কর্মচারী মো. ফিরোজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।‎

‎এছাড়া নুরাবাদ ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডে সদ্য গড়ে ওঠা একটি অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা পরিবেশের মারাত্মক ক্ষতি করায় কারখানাটি স¤পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।‎

‎তিনি আরও জানান, জনস্বার্থ ও পরিবেশবিরোধী যেকোনো অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১২:৩২:০১   ১০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ