ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রচ্ছদ » খেলা » ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আরিফুজ্জামান।

---

এসময় বক্তারা শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে ও ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। ভোলার তরুণ সমাজকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বদা উৎসাহ প্রদান করে আসছে।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৯:২১   ২৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ