ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » জেলা » ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি বিষয়ে সংবাদ ব্রিফিং করেছেন ভোলা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান। সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান বলেন, ইসলামী আন্দোলন মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে পথচলা শুরু করেন, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয়, ইসলামপন্থীরা শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণè থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে ওঠে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই ‘এক বক্স নীতি’ বাস্তবায়নের বদলে ভেস্তে যাওয়ার পথে।

এক বক্স নীতি বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ হিসেবে তিনি বলেন, এই নীতিতে সবশেষে যুক্ত হওয়া একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি করেছে। দলটি যুগপৎ আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে একসঙ্গে আগ্রহের সঙ্গে অংশ নিলেও আসন সমঝোতার আলোচনায় ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকে অধিক প্রাধান্য দেওয়া, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে বিবেচনা করা এসবই ঐক্যের পরিপন্থী।

সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক। তিনি বলেন, ভোটের এক বক্স নীতি শুরু করেন চরমোনাই পীর সাহেব, পরে জামায়াতে ইসলামী এতে যুক্ত হয়। এর আলোকে দেশের বিভিন্ন বিভাগে ইসলামী আন্দোলন ও জামায়াত একসঙ্গে সমাবেশ করে। তফসিল ঘোষণার পর ৮ দলের লিয়াজোঁ কমিটির কয়েকটি বৈঠকে তারা অনুপস্থিত থাকে। আমরা দেখেছি তারা ভেতরে ভেতরে ভারতের সঙ্গে বৈঠক করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছে। তারা ছলচাতুরী করেছে। যেদিন এনসিপিকে তারা ৩০টি আসন ছেড়ে দেয়, সেদিন লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। জামায়াত নেতা ডা. তাহের অসুস্থতার কথা বলে সেই বৈঠকে অংশ নেননি। ইসলামী আন্দোলন মিথ্যার রাজনীতি করেনি, নীতি-নৈতিকতা বিসর্জন দেয়নি। জোট থেকে আলাদা হওয়ার পর থেকে আমরা মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আক্তার হোসাইন, প্রচার স¤পাদক এইচএম ইব্রাহিম আরিফ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৮:১০   ১২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বড় ব্যবধানে এগিয়ে পার্থ
নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম



আর্কাইভ