ভোলায় দৈনিক সংগ্রামের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় দৈনিক সংগ্রামের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জাতীয় দৈনিক দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি ড. মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক সংগ্রাম সেই দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছে।”

এসময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, এলডিসির জেলা সভাপতি বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, বিজেপির সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক ভোলা নিউজ স¤পাদক মোঃ মনিরুল ইসলাম, এসএ টেলিভিশনের প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এস এম জাকির, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শরীফ হোসেন এবং বিজয় টেলিভিশনের প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ আনোয়ার হোসেন।

সূচনায় দৈনিক সংগ্রামের ভোলা জেলা প্রতিনিধি মোঃ খলিল আব্দুর রহমান হেলাল স্বাগত বক্তব্যে বলেন, “দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে গণমানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছে।”

প্রধান অতিথির বক্তব্যে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, “দেশের নানা সংকটময় সময়ে দৈনিক সংগ্রাম সত্য ও ন্যায়ের পক্ষে অটল অবস্থান রেখেছে। ইসলামী মূল্যবোধ ও জনস্বার্থে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে ইন্সপেক্টর মোনায়েম উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলা, নৈতিকতা ও আদর্শিক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

সবশেষে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য, গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের পক্ষে নির্ভীক ভূমিকা রেখে আসছে।

বাংলাদেশ সময়: ০:৩৩:১২   ৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
উত্তর দিঘলদীতে বসতঘরে অগ্নিকান্ডে বৃদ্ধের মৃত্যু
ভোলায় রেড ক্রিসেন্টের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি



আর্কাইভ