চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, চরফ্যাশন পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের কার্যালয় এ কমিটি ঘোষণা করা হয়।

‎‎চরফ্যাশন উপজেলা তাঁতীদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম রিন্টুর সভাপতিত্বে ও জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক আল আমিন মিঠুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা তাঁতী দলের আহ্বায়ক নুর ইসলাম মিলিটারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন হাওলাদার। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির জেলা তাঁতীদল, চরফ্যাশন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ প্রমুখ।

‎‎এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চরফ্যাশন-৪ আসনে মোঃ নুরুল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাঁতীদল প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করবে। চরফ্যাশন-৪ আসনে নুরুল ইসলাম নয়নের বিকল্প নেই,, সবাই বাড়ি বাড়ি গিয়ে নুরুল ইসলাম নয়নের তথা ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে,, খেটে খাওয়া মেহানতী মানুষের পক্ষে দাড়াতে হবে। আমরা মানুষ কে ভালোবাসা দিয়ে মন জয় করবো, এ বাংলাদেশ হবে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ। ‎বাংলাদেশের জনগণ মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করবো।‎

‎বক্তারা আরো বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি মরহুমা বেগম খালেদাজিয়া যে হাজারো বিপদের মধ্যে তার কর্মীদের কে ছেড়ে যায়নি, এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো পালিয়ে ও যায়নি। তাই আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট চাওয়া।‎

‎পরে মোঃ কামরুল হাসানকে আহবায়ক ও মোঃ সেলিম মাহমুদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট চরফ্যাশন পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০৪   ৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ