লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে রুনা (১৭) নামের এক কিশোরী গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. জিহাদের বিরুদ্ধে। গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গনেশপুর গ্রামের ৩নং ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত রুনা ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. জিহাদ (২১) পার্শ্ববর্তী পাংগাশিয়া গ্রামের মৃত মো. রফিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৭ মাস আগে পারিবারিকভাবে জিহাদের সঙ্গে রুনার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দা¤পত্য কলহ চলছিল। বুধবার সন্ধ্যায় রুনার চাচতো দাদী তাকে ঘর থেকে ডাকতে গিয়ে দেখেন, রুনা বিছানায় কম্বল আবৃত অবস্থায় পড়ে আছে এবং তার বুকের ওপর বালিশ রাখা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে কম্বল সরালে রুনার মুখে লালা দেখতে পান তিনি। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, কলহের জেরে জিহাদ তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে।

ঘটনার সংবাদ পেয়ে লালমোহন সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী জিহাদকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াদিন রয়েছে।”

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৫৮   ৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ